একমত আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ইংরেজবাজার পৌরসভায় ড্রেন সাফাইয়ের কাজে নিয়োগ করা হল ৮ থেকে ১৪ বছর বয়সী কিশোরদের। ক্ষুব্ধ এলাকার মানুষ। দায় এড়ালো ইংরেজবাজার পুরসভা।
প্রতি বছর বর্ষার আগে ড্রেন সাফায়ের কাজ শুরু করে ইংরেজবাজার পুরসভা। ফলে বর্ষাকালে অল্প বৃষ্টিতে জলমগ্ন হয়ে পরে শহরের বেশ কয়েকটি এলাকা। এই নিয়ে পুরসভার বিরুদ্ধে ক্ষোভ রয়েছে এলাকার বাসিন্দাদের। তবে এবারে ড্রেন সাফাইয়ের কাজে শিশু শ্রমিক নিয়োগ করে এলাকার মানুষের তীর্বক্ষোভের মুখে পরলেন পুর কর্তারা। শনিবার শহরের ৭ নম্বর ওয়ার্ডে বাশুলীতলায় ড্রেন সাফাইয়ের কাজে নিয়োগ করা হয় বেশ কয়েকজন শিশু শ্রমিককে। যাদের বয়স ৮-১৪ বছর। এই ছবি ক্যামেরায় ধরা পরতেই এলাকা ছেড়ে পালান সাফাইয়ের দ্বায়িত্বে থাকা পুরকর্মীরা। শিশুদের দিয়ে ড্রেন সাফাইয়ের কাজ করানোই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা। সুপ্রিম কোর্টের নির্দিষ্ট আইন থাকা স্বত্বেও কিভাবে শিশু শ্রমিকদের কাজে নিয়োগ করা হল তা নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা।
বিষয়টি জানি না বলে দায় এড়ানোর চেষ্টা করলেও ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন ইংরেজবাজার পৌরসভার ড্রেন সাফাইয়ের দ্বায়িত্বে থাকা কাউন্সিলার শুভদীপ সান্ন্যাল। তিনি বলেন এই ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না। অভিযোগ প্রমানিত হলে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।
পাশাপাশি স্থানীয়রাও এই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তারা জানান এই ভাবে ছোট বাচ্চাদের শিক্ষার দিকে আগ্রহী না করে কাজে নিয়োগ করা উচিত হয়নি। এই বিষয়ে প্রসাসনকে কোন করা পদক্ষেপ নেওয়া উচিত বলে জানান স্থানীয়রা।